বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০২০

সখীপু‌রে ক‌রোনা আক্রান্ত ৬ জ‌নই এখন সুস্থ


টাঙ্গাইলের সখীপুরে করোনা আক্রান্ত ছয় জনের সবাই এখন সুস্থ হয়েছেন। দুই দফা পরীক্ষা শেষে স্বাস্থ্য বিভাগ ওই ছয় জনের সবাইকে ক‌রোনা নেগেটিভ ঘোষণা করেছে। ফলে এ উপজেলায় আপাতত কোনো করোনা রোগী নেই। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সখীপুর উপজেলায় ছয় জন করোনা রোগী শনাক্ত হয়। নিজ নিজ বা‌ড়ি‌তে রে‌খেই তা‌দের চিকিৎসা দেওয়া হয়েছে। দুই দফা পরীক্ষা শেষে ওই ছয় জনের সবাইকে নেগেটিভ ঘোষণা করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ আ‌রো জানায়, গত মঙ্গলবার ও বুধবার উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের রিপনের পরিবারের পাঁচজন এবং অ্যাম্বুলেন্স চালক সোনা মিয়ার দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বলেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শে ওই ছয় করোনা রোগী বাড়িতে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। এ উপজেলাতে মোট ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৪৬ জনের ফলাফল পাওয়া গে‌ছে। বাকী‌দের রি‌পোর্ট আ‌সে‌নি। আশা কর‌ছি তা‌দের রি‌পোর্টও নে‌গে‌টিভ আস‌বে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১