আপডেট : ১৩ May ২০২০
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, মেডিকেল টেকন, নার্সসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার থেকে উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপজেলা ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, চলতি মে মাসের ৭ থেকে গত ১২ তারিখ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন পরিসংখ্যানবিদ, করোনা নমুনা সংগ্রহকারী ১ জন মেডিকেল ট্যাকনোলজিস্ট, ১ জন অফিস সহকারী, ৪ জন নার্স, ১ জন বুয়া, ১ জন নার্সের স্বামী, ১ জন নাইট গার্ড ও উপস্বাস্থ্য কেন্দ্রের ১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চার তলায় ৫ করোনা রোগীকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অন্যদিকে তিন তলায় অন্যান্য রোগীরা ভর্তি রয়েছে। ফলে রোগী ও তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা করোনা আতঙ্কে রয়েছেন। হাসপাতালের এত সংখ্যক স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালটিকে এখনই লকডাউন করা উচিত বলে মনে করছেন স্থানীয় মানুষজন। উল্লেখ্য, উপজেলায় এ পর্যন্ত করোনা নমুনা সংগ্রহ করা ২৬৭ জনের মধ্যে ৩৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১