বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ১,৯২৬ পুলিশ সদস্য


মহামারি করোনাভাইরাসে বুধবার পর্যন্ত দেশের মোট ১ হাজার ৯২৬ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯০৭ সদস্য আক্রান্ত হয়েছেন।  আর বাহিনীর সাতজন সদস্য ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন।

পুলিশ সদরপ্তর সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে জানিয়েছে।

বর্তমানে ৪ হাজার ৯৬১ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ১ হাজার ১৫৯ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ২৯৮ পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র‌্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।  

সরকার ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু রমজান ও ঈদুল ফিতরের কথা বিবেচনা করে কিছু ক্ষেত্রে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ২৫০ শয্যার ইমপালস হাসপাতাল ভাড়া করেছে বাংলাদেশ পুলিশ।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত এবং ১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এখন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৭ হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১