বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০২০

সাধারণ ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত


করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চলমান সাধারণ ছুটি আরেকদফা বাড়ছে।   ছয় দিনের সাধারণ ছুটি এবং আট দিনের ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এর মেয়াদ বাড়ছে ১৪ দিন।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদের আগের চারদিন, ঈদের দিন এবং ঈদের পরের দুদিন, এই সাতদিন সব ধরনের যানবাহন চলাচলে কঠোরতা অবলম্বন করা হবে। এই সাতদিন প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেয়া হবে না।

তিনি আরও জানান, যে যেখানে অবস্থান করছেন, এবার সেখানেই তাকে ঈদ করতে হবে।

মন্ত্রী জানান, খুব দ্রুতই ছুটির প্রজ্ঞাপন জারি হতে পারে। ওই প্রজ্ঞাপনে ছুটির শর্তগুলো জানিয়ে দেয়া হবে।

এর আগে সর্বশেষ সাধারণ ছুটি ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬শে মার্চ থেকে প্রথম দফার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সাধারণ ছুটির কারণে সড়ক, নৌ, রেল ও বিমান পথে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

তবে এরই মধ্যে গত ১০ই মে থেকে শর্তসাপেক্ষে দোকানপাট খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি এবং কিছু অফিসও এরই মধ্যে খুলেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১