বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০২০

 হাকিমপুরে হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ


দিনাজপুর হাকিমপুর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ১১টার দিকে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ইউএনও আব্দুর রাফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ, সমাজ সেবা অফিসার কামরুজ্জামান প্রমুখ।

হাকিমপুর ইউএনও আব্দুর রাফিউল আলম জানান, সমাজসেবা কার্যালয়ের পক্ষে থেকে ১২০ জন দরিদ্রদের জনপ্রতি সেমাই, চিনি, মুড়ি, আটা, নারকেল, মিস্টি কমড়ো, লাউ, কলা পেয়াজ, সাবান বিতরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১