আপডেট : ১১ May ২০২০
চট্টগ্রাম নগরীতে নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্তের ঘটনায় প্রয়াত মেয়র বিএবিএম মহিউদ্দীন চৌধুরীর নগরীর চশমা হিলের ভবনসহ বিভিন্ন এলাকার ৮টি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। নগরীর ৮ ভবন লকডাউন করার বিষয়ে আজ দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ। সোমবার ভোররাতে সেনাবাহিনী ও থানা পুলিশকে সাথে নিয়ে নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) একটি দল ৮টি ভবন লকডাউন করেন। এখন থেকে লকডাউন হওয়া ৮টি ভবন সিটিএসবির হেফাজতে থাকবে নিশ্চিত করে সিটিএসবির উপ-কমিশনার বলেন, ভবনগুলো থেকে আগামি ১৪ দিন কেউ বাইরে যেতে পারবে না। আবার কেউ ভবনগুলোতে প্রবেশও করতে পারবে না। ভবনের বাসিন্দাদের কিছু প্রয়োজন হলে প্রশাসন তা দেখভাল করবেন। মহিউদ্দিনের জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেছেন, ‘সালেহীন স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুদিন ঢাকায় ছিলেন। সেখান থেকে ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে ১০ মে রাতে পজিটিভ রেজাল্ট এসেছে।
তিনি জানান, প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় নগরীর চশমা হিলে তাদের ভবনটিও লকডাউন করে দেওয়া হয়।
তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১