আপডেট : ১১ May ২০২০
দিনাজপুর হিলিতে মহমারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে বাহিনীর পক্ষ থেকে উপজেলা ৩০০ জন আনসার ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সোমবার বেলা ১১ টায় আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী কায়কোবাদের সৌজন্যে হিলি ১১ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে মাঠে উপজেলার ৩০০ জন আনসার ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অসহায় এসব আনসার ভিডিপির সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে রয়েছে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, সাবান ও মাস্ক ১টি করে। এ সময় উপস্থিত ছিলেন ১১ আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আব্দুল মোতলেব, কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন, হাকিমপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন উপস্থিত ছিলেন । আনসার ভিডিপির সদস্য জনী শেখ বলেন করোনাভাইরাসের কারণে বাহিনীর থেকে সাহায্যের হাত বাড়িতে দিয়েছে আমারা কিছুটা হলো কষ্ট লাগব হবে।
আনসার ভিডিপির মহিলা টিম লিডার নুন নাহার বেগম বলেন আনসার ভিডিপির গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিচালক থেকে আমাদের এই করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এটা দুর্যোগ এই যুদ্ধে আমাদের পাশে সহযোগিতা করাতে আমরা আসলে খুবই আন্তরিকতা জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১