আপডেট : ১১ May ২০২০
ঢাকার কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এবার ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নেতার মৃত্যু হয়। মৃত আওয়ামী লীগ নেতার নাম হাজী নুরুল ইসলাম বাচ্চু নুর। তিনি কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে ভুগছিলেন। তিনি গুরুতর অসুস্থ হলে তাকে গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার(১১মে) সকাল ৮টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এছাড়া আরো শোকা জানিয়েছেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ন গনি, সাংগঠনিক সম্পাদক হাজী
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১