বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০২০

নবীনগরে ৭০০ পরিবারকে ত্রাণ দিলেন কুদ্দুছ মহাজন


করোনা ভাইরাসে কারনে কর্মহীন হয়ে পড়া ৭০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১নং কাইতলা উওর ইউনিয়নের কোনাউর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুদ্দুছ মহাজন। আজ রোববার কোনাউর গ্রামের বাজারে এ ত্রাণ বিতরণ করেন তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন, খলিল মেম্বার, ফুরকান মেম্বার, শামীম মহাজন, মামুন জয়, মোহাম্মদ হোসেন বাবুল, মাহাবুব, মাছুম, আব্দুল হাশেম, মো. জহির, আব্দুর রউফ মহাজন, মো. ফায়েজ, শাহ জামান মহাজন প্রমুখ।

কুদ্দুছ মহাজন বলেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া গ্রামে ৭০০ পরিবারের মাঝে ত্রাণ, নগদ অর্থ,ঔষধ ও মাস্ক দেওয়া হয়েছে। তিনি সকলকে হতদরিদ্র পরিবারের পাশে দাড়ানো আহবান জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১