আপডেট : ০৮ May ২০২০
করোনায় বিশ্বে একাধিক দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন সংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক। তিনি জানান, করোনায় বিশ্বের দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সংঘাত, ক্ষুধা ও দারিদ্র্যের হার বেড়ে যাবে। করোনার সংক্রমণ রোধে এবং মানুষের প্রাণ বাঁচাতে ৪৭০ কোটি ডলারের তহবিল গঠনেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে, জাতিসংঘের তহবিল থেকে ৫০টিরও বেশি দেশে চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষার কিট ও অসুস্থদের সহায়তা দেয়ার জন্য কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১