আপডেট : ০৫ May ২০২০
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা পল্লীবিদুৎ এলাকায় শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা- টাংগাইল মহা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার সকালে এ বিক্ষোভের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের আশ্বাসে ১ ঘন্টা পর অবরোধ ছেড়ে দেয়া হয় । পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সান-চেরী নামের একটি শিল্প কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে ৯টা পর্য়ন্ত ১ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে শিল্প পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা । এ সময় শ্রমিকরা জানায়, এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়েই তাদের ছাঁটাই করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৪ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সমন্বয় করে ৭ তারিখে বেতন দেয়ার কথা বলে এবং চাকুরিচ্যুত না করার আশ্বাস দিলে ১২ টায় অবরোধ তুলে নিয়ে বাসায় চলে যায় শ্রমিকরা । এছাড়া একই দাবিতে ছাত্তার টেক্সটাইল নামের আরো একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১