বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২০

চাঁদপুরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩, আক্রান্তের সংখ্যা ১৯


চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। এ নিয়ে জেলাটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।

এর আগে, গত ২৭ এপ্রিল আবুল বাসর ওরফে বাসু মিয়া (৭০) নামের ওই বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা যান। আজ রোববার সকালে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ ঘটনায় বৃদ্ধের বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। মৃত ওই ব্যক্তিসহ চাঁদপুর জেলায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

এদিকে আজ মৃত ওই বৃদ্ধসহ ৩৭ জনের রিপোর্ট এসেছে। বাকী ৩৬ জনের করোনা নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চাঁদপুর থেকে সর্বমোট ৪৬৫জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত ৪০৯ জনের রিপোর্ট এসেছে । রিপোর্ট অপেক্ষমান আছে ৮৯টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১