বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২০

তথ্যমন্ত্রী’র নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ


করোনাভাইরাসের বিস্তার রোধে অঘোষিত লকডাউনের কারণে বিপাকে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। রমজানের রোজা রেখে তীব্র রোদের ভ্যাপসা গরমে মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে তারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নির্দেশনা দেন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের।

উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রাসেল জানান, তথ্যমন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়ায় ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করা হয়েছে। তারা প্রতিদিন রাঙ্গুনিয়ার কোননা কোন বিলে নেমে দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে সামাজিক দুরত্ব মেনে।

ইতোমধ্যে রাঙ্গুনিয়ার পারুয়া, পোমরা, পদুয়া, চন্দ্রঘোনাসহ বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত বিলে বোরা ধান পেকেছে সে সব এলাকার দরিদ্র কৃষকদের চাহিদা অনুযায়ি ধান কেটে দিচ্ছে নেতা কর্মীরা।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের টিম ধান কেটেছে উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের গুমাইবিল অংশে। আধুরপাড়া গ্রামের দরিদ্র কৃষক আবুল কাশেমের ২৫শতক জমির ধান কেটে ছাত্রলীগ কর্মীরা ঘরে পৌঁছে দেন।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শিমুল গুপ্তের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন চন্দ্র্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি খাঁন, ইমাম গাজ্জালী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রনি দাশ, ছাত্রলীগ নেতা লাভলু, ছোটন, অনুপ, ইলিয়াছ ইমন, সজিব, সৈকতসহ প্রায় ১৫জনের টিম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১