বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০২০

১৯৯ জনই নিউইয়র্কের

করোনায় যুক্তরাষ্ট্রে ৪২ দিনে ২১৮ বাংলাদেশির মৃত্যু


ইতিমধ্যে করোনায় বিপর্যস্ত সারাবিশ্ব। যুক্তরাষ্ট্র করোনায় বাংলাদেশিদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় আমেরিকায় আরও ১১ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রে করোনায় ৪২ দিনে এ পর্যন্ত ২১৮ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৯৯ জনই নিউইয়র্কের বাসিন্দা। এছাড়া নিউজার্সিরতে ৭, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, দুইজন মেরিল্যান্ড ও একজন বোস্টনের বাসিন্দা।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, নতুন মৃতদের মধ্যে তিনজনই সন্দ্বীপের বাসিন্দা। গেল এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃত্যুর হার কম থাকলেও ২৮ এপ্রিল ১০ জনের বেশি বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ ৬৪ হাজার। মারা গেছে ৬১ হাজার ৬৫৬ জন। এ দিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ লোক এবং মৃত্যুবরণ করেছে ২৩ হাজার ৪৭৪ জন।

নিউইয়র্ক সিটির গভর্নর এন্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমেছে। গেল ২৪ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে ৩৩৫ জনের মৃত্য হয়েছে। যার মধ্যে ৩০৬ জন হাসপাতালে এবং ২৯ জন নার্সিং হোমে।

যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া ইতালি, স্পেন, গাম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চার শতাধিক বাংলাদেশি করোনায় মারা গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১