বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

হৃদরোগ ইনস্টিটিউটে ৩০ জন করোনায় আক্রান্ত


করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৩০ জন। এর মধ্যে ৮ জন রয়েছেন চিকিৎসক। এরই মধ্যে ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন নার্সকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার বলেন, এ হাসপাতলে রোগী থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ১০ জন রোগীর ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন।

তিনি বলেন, মঙ্গলবার একজন চিকিৎসকের পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। এর আগে সাতজন চিকিৎসকের করোনা সংক্রমণ ধরা পড়ে।

গেল বুধবার এক রোগীর শরীরে করোনা ধরা পড়ার পর তার সংস্পর্শে আসা চিকিৎসকসহ অন্যদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এরপরই রিপোর্ট দেখে করোনার উপস্থিতি ধরা পড়ে।

বর্তমানে ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন সেবিকা হোম কোয়ারেন্টিনে আছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১