বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

টঙ্গীবাড়ি মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী ওই গ্রামের ২৫০ জন পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক খাদ্যসামগ্রী ব্যাগে রয়েছে ৫০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি লবন, ২ লিটার তেল ও ২ কেজি খেজুর।

এ সময় উপস্থিত ছিলেন- মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সভাপতি রিপন পাঠান, সাধারণ সম্পাদক মো: শামীম বেপারী, সদস্য রিফাত বেপারী, সজীব মোড়ল, নজরুল আমিন, হৃদয়, সোয়েব বেপারী, বারেক বেপারী, রাহীম দেওয়ান, মিলন শেখ, মো: সুমন বেপারী, বাবু বেপারী ও ইউসুফ বেপারী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১