বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

গৌরনদীতে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী মঙ্গলবার দুপুরে বিতরণ করা হয়েছে।

গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী এসএম গোলাম ফারুক স্বপনের নিজস্ব উদ্যোগে হযরত মল্লিক দূত কুমার পীরের মাজার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. হারিছুর রহমান, টরকী বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সরদার, পৌর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এসএম গোলাম ফারুক স্বপন, ব্যবসায়ী হাসান জাকির রিপন, পৌর কৃষকলেিগর সভাপতি মোঃ শাহজাহান বেপারী, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল স্বজল, ছাত্রলীগ নেতা ভিপি হৃদয়সহ অন্যান্য নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১