বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

চৌদ্দগ্রামে প্রয়াস মানব কল্যাণ সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


কুমিল্লার চৌদ্দগ্রামে প্রয়াস মানব কল্যাণ সংঘের উদ্যোগে সাত গ্রামের ৩২০ গরীব ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা, ঘোষতল, চরপাড়া, ডিমাতলী, সাহেবনগর, জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া ও কেছকিমুড়া গ্রামে প্রয়াস মানব কল্যাণ সংঘের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করেন। প্রত্যেক পরিবারকে প্যাকেট ভর্তি চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও আলু দেয়া হয়। এছাড়াও সংগঠনের উদ্যোগে চিওড়া রাস্তার মাথায় একদিনের জন্য ফ্রি সবজি বাজার ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মহসিন, প্রয়াস মানব কল্যাণ সংঘের উপদেষ্টা আবুল কালাম, বেলাল হোসেন, সহ-সভাপতি মো. বেলাল, মিলন ও সাজুর সার্বিক তত্ত্বাবধানে প্রতিবারের ন্যায় এবারও করোনা মহামারীর সময় প্রবাসীদের দেয়া অর্থায়নে ৩২০ গরীব এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। স

মাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে গরীব ও অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছে প্রয়াস মানব কল্যাণ সংঘের সদস্যরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১