আপডেট : ২৮ April ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। এ নিয়ে দেশে করোনা মোট ১৫৫ জনের মৃত্যু ও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৬২ জনে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মারা যাওয়া তিনজনই ষাটোর্ধ্ব এবং ঢাকার বাসিন্দা জানিয়ে নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৩০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১