আপডেট : ২৮ April ২০২০
চট্টগ্রামের খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দীঘিনালা মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা বাবু (৩৫) ও পরিবহন চালক সুদিব্য কান্তি চাকমা (৩৫)। নিহত এনজেল চাকমা উপজেলা নন্দেশ্বর কর্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে ও ইউপিডিএফ-এর রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া পরিবহন চালক সুদিব্য চাকমা মধ্যবান ছড়া এলাকার বীরেন্দ্র মোহন চাকমার ছেলে। নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা বলেন, সকালে এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমা পাড়ার একটি বাড়ির সামনে দাবা খেলছিল। এ সময় কে বা কারা গুলি করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমার ভাই পেশায় একজন মাহেন্দ্র গাড়িচালক। তিনদিন আগে তিনি বাড়িতে ফিরেছেন। তার দুটি সন্তান আছে। কোনো রাজনীতি না করেও বিনা অপরাধে তাকে হত্যা করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে পার্টি কর্মী এনজেল চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় এক নিরহ গ্রামবাসীও মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১