বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

মুন্সীগঞ্জে আরো ৪ জনের করোনা শনাক্ত


হটস্পট নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৩ জন ও সিরাজদীখান উপজেলায় একজন রয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা শনাক্তের সত্যতা নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার সকালে। বাকী ২ দিনের করোনা শনাক্ত করা হয় আগের সোমবার বিকেলে।

জেলা সদরে আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন পল্লী বিদ্যুতের কর্মী, একজন মাছ বিক্রেতা ও মিরকাদিমের এক বাসিন্দা। এছাড়া সিরাজদীখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের মা নতুন করে করোনা শনাক্ত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১