বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২০

নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত


নড়াইলে নতুন করে আরও ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। এ নিয়ে জেলায় ৭ চিকিৎসকসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে সৈয়দ সুজন (২৫) নামে এক যুবক সুস্থ হয়েছেন। বাকি আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে (সঙ্গ নিরোধ) আছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে-নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ২ এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ১ জন চিকিৎসক রয়েছেন।

এদিকে রোববার নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) ও লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ জেলায় ৩ জন করোনা আক্রান্ত হন। তবে কালিয়া উপজেলা এখনও করোনামুক্ত আছে। জেলায় প্রথম করোনা রোগি শনাক্ত হয় লোহাগড়া উপজেলায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১