বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০২০

এবার যশোর জেলা লকডাউনে


এবার যশোর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

রবিবার বিকেলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

তবে লকডাউনের মধ্যে জরুরি সেবা কার্যক্রম অব্যাত থাকবে বলে তিনি জানান। বর্তমানেও তা বলবৎ আছে, তবে লকডানে নতুন কী বৈশিষ্ট্য জানতে চাইলে ডিসি বলেন, ‘এটা আসলে একটা ‘পপুলার ডিমান্ড’। এর মধ্য দিয়ে মানুষের চলাচল কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, রবিবার পর্যন্ত যশোর জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে দুজন চিকিৎসক, ৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের বাড়িতে রেখেই চলছে চিকিৎসা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১