বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২০

কাশিয়ানীতে নবজাতকের বাড়িতে খাদ্য সহায়তা দিলেন ইউএনও


গোপালগঞ্জের কাশিয়ানী এক নবজাতকের বাড়িতে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

বুধবার বিকেলে উপজেলার খায়েরহাট গ্রামে শামীমা বেগমের বাড়ি গিয়ে তিনি চাল, ডাল, পিঁয়াজ, আলু, হরলিক্স, দুধ, তরমুজ ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেন।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। এতে বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় প্রসূতি ও নবজাতকরা বিশেষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১