আপডেট : ২৪ April ২০২০
টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের ওই পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্তের তথ্যটি টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহিদুজ্জামান নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (২২ এপ্রিল) ওই পরিবারের প্রধান রিপন মিয়ার (৪০) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, গত বুধবার উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের সবজি ব্যবসায়ী রিপন মিয়ার দেহে করোনা শনাক্ত হয়। এরপর তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ শুক্রবার সকালে জানা যায়, রিপনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের দেহেও করোনা পজেটিভ । এ নিয়ে সখীপুরে মোট ৬ জন করোনায় আক্রান্ত হলো। এদিকে গত বুধবার করোনা পজিটিভ উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের সবজি ব্যবসায়ী রিপনের বাড়ির আশপাশের ৩২টি বাড়ি ও একটি বাজার লকডাউন করা হয়েছে। এলাকাবাসীরা জানায়, ঢাকার কাওরান বাজার এলাকায় ওই ব্যাক্তি সবজি ব্যবস্যা করতেন। তার শারীরিক সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান উপস্থিত হয়ে লকডাউনের ঘোষণা দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১