বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২০

রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়


মুসলমানদের সিয়াম সাধনার মাস মাহে রমজান কবে থেকে শুরু হচ্ছে তা জানা যাবে আজ শুক্রবার। 

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩,৯৫৫৫৯৪৭,৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১