বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২০

মানুষের জীবন ও জীবিকা দুটোই রক্ষা করতে হবে : তথ্যমন্ত্রী


বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন ও জীবিকা দুটোই রক্ষা করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘সরকারকে একই সাথে দুটি বিষয়ে ভাবতে হয়। মানুষের জীবন যেমন রক্ষা করতে হবে, তেমনি মানুষের জীবিকাও রক্ষা করতে হবে। আর মানুষের জীবন এবং জীবিকা দুটোই রক্ষাকল্পেই আমরা কাজ করছি।’

ড. হাছান বলেন, বাংলাদেশে বর্তমানে দেশে ১৭ লক্ষ টন খাদ্য মজুদ আছে। ইতোমধ্যে ১ লক্ষ টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরো ৬ লক্ষ টন খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আজ বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে কোভিট-১৯ সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও অন্যান্য বিষয়ের সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভাশেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

এর আগে, করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের সাথে চট্টগ্রামের মন্ত্রী, সংসদ সদস্য, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে তথ্যমন্ত্রীর সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন কোভিট-১৯ মোকাবেলায় চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১