আপডেট : ১৫ April ২০২০
জামালপুর জেলা প্রশাসনের হটলাইন নম্বর ও ৩৩৩ ফোন করলেই অসহায়দের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। মঙ্গলবার রাতে শহরের খুপিবাড়িসহ কয়েকটি এলাকায় করোনায় কর্মহীন অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব খাবার তুলে দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান জানান, ৩৩৩, জেলা প্রশাসনের হটলাইন নাম্বার ও ফেসবুক পেইজের মাধ্যমে এখন পর্যন্ত ৫২টি পরিবার খাদ্য সহায়তার জন্য যোগাযোগ করে। জেলা প্রশাসকের নির্দেশে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া হয়। আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া জামালপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত করোনার প্রভাবে কর্ম হারানো ১ লাখ ১ হাজার ৪০০ পরিবারের মাঝে প্রায় ১ হাজার ১৫ মেট্রিক টন চাল ও নগদ ৩৭ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১