আপডেট : ১১ April ২০২০
কারখানায় বৈদ্যুতিক ও যান্ত্রিক জটিলতার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তকরণ কিটের নমুনা সরকারের কাছে হস্তান্তর আজ হচ্ছে না, পিছিয়ে গেছে আরো কয়েক দিনের জন্য। ওই অনুষ্ঠানটি বাতিলের কথা শুক্রবার জানিয়েছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, “আমাদের ফ্যাক্টরিতে ইলেক্ট্রো-ম্যাগানিক্যাল একটা ডিসরাপশন হয়েছে। এতে প্রোডাকশন হ্যাম্পার হয়েছে। আমরা যেসমস্ত স্যাম্পল তৈরি করেছিলাম, সেগুলো ডিসারপশনের কারণে নষ্ট হয়ে গেছে। `সেজন্য সরকারের কাছে স্যাম্পল প্রদানের অনুষ্ঠানটি কাল (শনিবার) হচ্ছে না। ওটা বাতিল করতে আমরা বাধ্য হয়েছি।' এর আগে বিকালে কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।” বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নভেল করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশ এখন আমদানি করা কিটের উপর নির্ভর করছে। এর মধ্যেই দেশীয় প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী বিজন কুমার শীল কোভিড-১৯ রোগ শনাক্তে কিট উদ্ভাবনের কথা জানান। কবে নাগাদ সমস্যার সমাধান হবে- জানতে চাইলে তিনি বলেন, `আমরা কয়েকদিন পিছিয়ে গেলাম। দোয়া করবেন। সব কিছু ঠিকঠাক হলে অতিসত্ত্বর আমরা গণমাধ্যমকে জানাব।'
শনিবার সকাল ১১টায় ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সরকারের ঔষধ প্রশাসন অধিপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে নিজেদের উদ্ভাবিত কিটের নমুনা হস্তান্তরের আয়োজন করেছিল গণস্বাস্থ্য কেন্দ্র।
র্যাপিড ডট ব্লট নামের এই পদ্ধতি করোনাভাইরাস পরীক্ষার জন্য খরচ তিনশ থেকে সাড়ে তিনশ টাকায় হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১