আপডেট : ১১ April ২০২০
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মারাত্মক ছোঁয়াচে এ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা শনিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৪ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২ লাখ ২০ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৮৩০ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ২ হাজার ৭৩৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৪২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১