বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২০

হাতীবান্ধায় আদেশ অমান্য করায় জরিমানা


লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা ভাইরাসের প্রার্দুভাব রোধে সামাজিক দূরুত্ব নিশ্চিতকরণ ও অন্যান্য সরকারি আদেশ অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৬হাজার ৮শতটাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় করোনা ভাইরাস রোধে সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। করোনা ভাইরাসকে পুঁজিকরে গুজব ছড়িয়ে গত শনিবার ও আজ রোববার ব্যবসায়ীরা অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে এমন খবরে উপজেলার বিভিন্ন হাটবাজারে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, সামাজিক দূরুত্ব ও করোনা ভাইরাসকে পুঁজি করে যারা ব্যবসা করবে তাদের বিরুদ্ধে এ অভিযান সবসময় চলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১