বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২০

নাঙ্গলকোট থানা পুলিশের উদ্যোগে হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


নাঙ্গলকোট থানা পুলিশের উদ্যোগে নিজস্ব অর্থায়নে গরীব অসহায় হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার নাঙ্গলকোট এলাকার গরিব-অসহায় হিজড়া (তৃতীয় লিঙ্গ) মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী।    
  
পুলিশ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট থানার অফিসার ও কনস্টেবলদের ব্যক্তিগত তহবিল হতে উপজেলার গরিব ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষ করে। মুলত করোনাভাইরাসের এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে বাড়িতে বন্দি হয়ে পড়া হিজড়াদের কথা চিন্তা করে তারা যেন খাবার নিয়ে কোনো সংকটে না পড়েন সেজন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু ও চিড়া বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১