বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২০

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় আ. লীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ


করোনা পরিস্থিতিতে লক্ষ্মীপুরে বাড়ি বাড়ি গিয়ে অসহায়,কর্মহীন ও দুস্থ মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-৪ আসনের হাজির হাট ও বিবির হাট এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক মোহাম্মদ আব্দুজ্জাহের সাজু নিজ হাতে এসব খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক দুরত্ম বজায় রেখে উপস্থিত ছিলেন।

অপরদিকে লক্ষ্মীপুর পৌর শহরের গরুর হাট এলাকায় ব্যাক্তিগত উদ্যোগে পৌর মেয়র আবু তাহের পাচঁ হাজার দিনমজুর,রিকশা-ভ্যান চালকদের মাঝে  এসব খাদ্য সহায়তা প্রদান করেন। তিনি জানান, পৌর শহরের কেউ না খেয়ে থাকবে না। যাতে করে কেউ অনাহারে না খেয়ে থাকতে না হয় এ জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নেওয়া সহ সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের খাদ্য সহায়তাসহ প্রয়োজনীয় নিত্য খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এছাড়া পৌর শহরে কেউ যাতে বাড়ী থেকে বের না হয়  সে জন্য তিনি সকললে অনুরোধ করেন কয়েকটি দিনের জন্য ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১