আপডেট : ০১ April ২০২০
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শাওন হাওলাদার ও যুগ্ম সম্পাদক আরিফুর রহমানকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ শাওন হাওলাদারে ফুফু বাড়ী মোড়েলঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া থেকে ইন্দুরকানী বাড়ীতে ফিরছিলেন। উপজেলার ভবানিপুর এলাকায় পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা চন্ডিপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে ছাত্রলীগের সহ-সভপতি শাওন হাওলাদার ও যুগ্ম সম্পাদক আরিফুর রহমান গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জরুরী ভাবে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। ইন্দুরকানী থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, বহিরাগত সন্ত্রাসীর হামলায় ছাত্রলীগ নেতারা আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু তারা থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১