আপডেট : ২৭ March ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে ওই কিশোরের লাশ উদ্ধারের পর সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই কিশোরের নাম মো.বিল্লাল হোসেন (১৬) বলে জানা গেছে। সে উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়নসার গ্রামের বাসিন্দা। প্রথমিক অবস্থায় সড়ক দুর্ঘটনায় ঐ কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ নিশ্চিত হয় এটি দুর্ঘটনা নয়, খুন করে ওই কিশোরের লাশ ফেলে রাখা হয়েছে মহাসড়কের পাশে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মো.মোজাম্মেল হক জানান, ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে জানা গেছে এটি খুনের ঘটনা। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে। এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১