বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২০

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলার ১নং রাজারগাঁ ইউনিয়নের মুকন্দসার গ্রামের সূত্রধর বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে দুই বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকন্দসা গ্রামের সূত্রধর বাড়ির গৌরাঙ্গ সূত্রধরের ছেলে অমূল্য চন্দ্রসূত্রধর, অমরচন্দ্র সূত্রধর, পীযুষ চন্দ্র সূত্রধর, ভাষান চন্দ্র সূত্রধর, উত্তমচন্দ্র সূত্রধরের স্ত্রী শ্রী মহি শিবানী রাণী।

এদিকে দৈনিক কার্যক্রম হিসেবে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের স্ত্রী প্রতিবন্ধী শাহিন বেগমকে দুই বান ঢেউ টিন ও নগত ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১