আপডেট : ২৩ March ২০২০
তাড়াশে করোনা ভাইরাস আতঙ্কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসচেতনতায় লিফলেট বিতরণ ও মাইকিং করেছে তাড়াশ উপজেলা পুলিশ। গতকাল রোববার (২২ মার্চ) বিকেলে তাড়াশ থানা পুলিশের উদ্যোগে তাড়াশ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল আলোম, এসব লিফলেট বিতরণ করেন। সদরে ও আশেপাশে এলাকায় বিভিন্ন দোকানদারসহ স্থানীয় জনসাধারণ, বিভিন্ন গাড়ীর চালক ও পথচারীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। এসময় করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া বিদেশ ফেরত এবং তাদের সংস্পর্শে আসা সকলকে অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়াারেন্টিনে থাকতে বলা হচ্ছে। কেউ তা অমান্য করলে কারাদণ্ড, অর্থ বা উভয় দণ্ডেই দণ্ডিত হবেন মর্মে মাইকিং এর মাধ্যমে সকলকে অবগত করা হয়েছে। এদিকে করোনা ভাইরাস আতঙ্কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন করা হয়। এ সময় অতিরিক্ত নিত্য প্রয়োাজনীয় দ্রব্য ক্রয় না করার জন্য সকলকে আহবান জানানো হয়। এছাড়া বিক্রেতাগণ এই সুযোগে যাতে বেশী দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় না করে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়। চাল, পিয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে বলে সকলকে অবগত করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীদের ঠেকাতে তাড়াশের পুলিশের জোড়ালো মনিটরিং অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১