বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২০

সোনারগাঁয়ে করোনার টিকা বিক্রির অভিযোগে আটক ২


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় করোনার টিকা বিক্রির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

রোববার (২২ মার্চ) সকালে টিকাদানের বিভিন্ন সরঞ্জামাদিসহ দুই প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে জুতারমালা পড়িয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। রোববার (২২ মার্চ) সকালে প্রতারকরা পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভিটামিন ইনজেকশন দিয়ে প্রতি মানুষের কাছ থেকে ২-৫শ পর্যন্ত টাকা হাতিয়ে নিতে শুরু করে।

বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন একত্রিত হয়ে যাত্রাবাড়ির মীর হাজারিবাগের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবজাল হোসেন ও পটুয়াখালীর গোমরাবাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে বাবুল ইসলামকে আটক করে গণধোলাই দিয়ে জুতার মালা পড়িয়ে তাদের তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, এলাকাবাসীর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছ থেকে বেশ কিছু ভিটামিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১