আপডেট : ২২ March ২০২০
মরণঘাতী করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলে। সাওপাওলোর পাশে গুয়ারুজায় নিজ বাসভবনে কোয়ারেন্টিনে আছেন ৮০ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী তারকা। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। এজন্য তিনি বেশি ঝুঁকিতে রয়েছেন। সামনে পেলের যত ইভেন্ট আছে সব বাতিল করা হবে বলে জানানো হয়েছে। কিছুদিন আগে পেলের ছেলে এডিনহো গণমাধ্যমকে জানিয়েছিলেন তার বাবার স্বাস্থ্য ভালো নয়। এর আগে জুভেন্টাসের সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাসে পজিটিভ আসার পর নিজ দেশ পর্তুগালে কোয়ারেন্টিনে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর একে একে বিভিন্ন দেশের বড় বড় লিগ বন্ধ হতে শুরু করে। বিভিন্ন ক্লাবের কর্তৃপক্ষ খেলোয়াড়দের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেন। এরই মধ্যে পেলের হোম কোয়ারেন্টিনে থাকার সংবাদ প্রকাশ করে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়েছেন ৯৭৭ জন। দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১১ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১