বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২০

করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে ২জনের মৃত্যু

পরীক্ষা না হওয়ায় নিশ্চিত নন চিকিৎসকরা


করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভারত থেকে আসা একজনসহ দুইজনের মৃত্যু হয়েছে।

তাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট থাকলেও পরীক্ষা না হওয়ায় চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি আসলেই তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, ওই দুইজনের মধ্যে একজনের বাড়ি বাগেরহাটের মোংলায়। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি বৃহপতিবার বেলা ১টার দিকে জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।  

অপরজনের বাড়ি নড়াইলে। তিনি এক সপ্তাহ আগে ভারত থেকে বাড়ি ফেরেন। এরপর তার মধ্যে করোনা ভাইরাসের উপসর্র্গ দেখা দিলে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ওই দুইজনেরই করোনাভাইরাসের উপসর্গ ছিল। কিন্তু পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১