বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২০

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা


করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় সতকর্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে প্রয়োজনীয় কাজ ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৮মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

আর নির্দেশ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, ‘ইতোমধ্যে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে প্রক্টরিয়াল টিম কাজ করছে। কোনও বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১