বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

চৌদ্দগ্রামে মুজিববর্ষ উপলক্ষ্যে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ


কুমিল্লার চৌদ্দগ্রামে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সামাজিক সংগঠন চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে বিনামূল্যে তিন শতাধিক মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল সোমবার রাতে চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ধোড়করা বাজার পরিচালনা কমিটির সদস্য ছালেহ আহম্মেদ, ব্যবসায়ী বেলাল হোসেন, ডাঃ আবদুল হালিম, চিওড়া আনন্দ সংঘের সদস্য নাজমুল হোসাইন, নাঈমুর রহমান, মেহরাব হোসেন সৈকত, হোসাইন, মোশারেফ হোসেনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট পেয়ে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১