বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২০

হিলি সীমান্তে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১


দিনাজপুরের হিলি সীমান্তে ৪ হাজার পিস ইয়াবাসহ আব্দুল হাকিম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে সীমান্তের হাড়িপুকুর গ্রামের ২৮৬/১৪ সাব পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া জানান, বিজিবি একটি টহলদল ওই এলাকা থেকে আব্দুল হাকিমকে আটক করেন। পরে তার দেহ তল্লাসী করে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা পাওয়া যায়। আব্দুল হাকিম উপজেলার চেংগ্রামের আব্দুল হামিদের পুত্র।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের পৃর্বক তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১