আপডেট : ১৭ March ২০২০
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতমধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির চিকিৎসকরা সংক্রমণ এড়াতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় করোনা ভাইরাসে প্রাদুর্ভাব ঠেকাতে তাজমহলে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য আপাতত বিশ্বের সপ্তম আশ্চার্য তাজমহল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে ভারতের পর্যটনমন্ত্রী টুইট করে জানান, দেশের সমস্ত স্মৃতিসৌধ এবং জাদুঘর আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, ইতিমধ্যেই দেশের সিনেমা হল এবং থিয়েটার হলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ রাখা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। এছাড়া বিদেশি পর্যটকদের এদেশে আসার ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও ব্রিটেন থেকে সমস্ত ফ্লাইট বাতিল করেছেন দেশটির কেন্দ্রীয় সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১