বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

করোনা রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি বিএনপির


দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ মার্চ ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি স্কুল ও কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ করে দেয়া দরকার। প্রথম দিকে অন্তত দুই সপ্তাহ বন্ধ রাখা প্রয়োজন এবং পরে অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া যেতে পারে।

ফখরুল বলেন, শিশুসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিপুল সংখ্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জমায়েত হন। অন্যদিকে, বিশেষজ্ঞরা করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে গণজমায়েত এড়িয়ে চলতে বলছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে যথাযথ প্রস্তুতি নিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা ফখরুল।

তিনি বলেন, সরকার করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীতে তিনটি হাসপাতাল নির্দিষ্ট করেছে। কিন্তু এসব হাসপাতাল থেকে অন্য রোগীদের এখনও সরিয়ে নেয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু ও করোনাভাইরাস একই ধরনের রোগ নয়। হাসপাতালে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকেন তাহলে অন্য রোগীরাও এতে আক্রান্ত হবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১