বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু


অবশেষে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া শান্তি চুক্তির আওতায় সেনাদের তুলে নিচ্ছে দেশটি।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট সোমবার জানান, আফগানিস্তান থেকে শতাধিক সেনা প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে দেশটির অন্য কোথাও মোতয়েন করা হবে না বলেও নিশ্চিত করা হয়।

দু'পক্ষের চুক্তির অংশ হিসেবে ১৩ হাজারের মধ্যে ৮ হাজার সেনা তুলে নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। ১৯ বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্প্রতি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১