বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২০

কালিয়াকৈরে জাতীয় দ‍ুর্যোগ প্রস্ততি দিবস পালিত


“দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্ততি, টেকসই উন্নয়নে আনবে গতি” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে কালিয়াকৈর উপজলো প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে জাতীয় দ‍ুর্যোগ প্রস্ততি দিবসের কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলমসহ ফায়ার সার্ভিসের সকল র্কমর্কতাবৃন্দ।

পরে ছাত্র-ছাত্রীদের অগ্নিকান্ড ও প্রাকৃতিক দ‍ুর্যোগসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এ বিষয়ের উপর ডিসপ্লে প্রদর্শন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১