আপডেট : ০৯ March ২০২০
চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এরইমধ্যে নির্ধারিত হয়েছে ৩টি ওয়ানডে ও চারটি টি-২০ ম্যাচের সূচি। এই সিরিজে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডে। টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে, সফরে একটি টেস্ট থাকার কথা থাকলেও আর্থিক কারণে সেটি বাতিল করে আয়ারল্যান্ড ক্রিকেট। ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করে আইরিশ ক্রিকেট বোর্ড জানায়, স্বাগতিক আয়ারল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার টি-২০ সিরিজের ভেন্যু হবে নিরপেক্ষ। একনজরে আয়ারল্যান্ড-বাংলাদেশ দ্বি-পাক্ষিক লড়াইয়ের সূচি ওয়ানডে সিরিজ প্রথম ওয়ানডে, স্টরমন্ট (১৪ মে) টি-২০ সিরিজ প্রথম টি-২০, দ্যা ওভাল (২২ মে)
দ্বিতীয় ওয়ানডে, স্টরমন্ট (১৬ মে)
তৃতীয় ওয়ানডে, স্টরমন্ট (১৯ মে)
দ্বিতীয় টি-২০, কেলমসফোর্ড (২৪ মে)
তৃতীয় টি-২০, ব্রিস্টল (২৭ মে)
চতুর্থ টি-২০, এজবাস্টন (২৯ মে)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১