বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

করোনা আতঙ্কে হজের নিবন্ধনকারীর সংখ্যা কমেছে : ধর্ম প্রতিমন্ত্রী


করোনা আতঙ্কের কারণেই অন্য বছরের তুলনায় এবার হজের নিবন্ধনকারীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

রোববার (০৮ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৭ হাজার ১৯৮ জনের মধ্যে সরকারিভাবে ৪৮৫ জন নিবন্ধন করেছেন। তিনি বলেন, করোনার কারণে কেউ হজে যেতে না পারলে নিবন্ধনকারীরা পরবর্তী সময়ে হজে যাওয়ার সুযোগ পাবেন।

করোনা ভাইরাসের কারণে সৌদি সরকার ওমরার ভিসা বন্ধ রাখলেও হজের আগেই এ সংকট কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, চলতি বছরে হজের জন্য আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এজন্য হজ পালনে আগ্রহীদের নির্ধারিত সময়ে ব্যাংকে টাকা জমা দিয়ে হজের নিবন্ধনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

আগামী ১৫ মার্চের মধ্যে আগ্রহী হজযাত্রীদের নিবন্ধন করতে আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিবন্ধনের জন্য যতদিন পর্যন্ত সময় বাড়ানো সম্ভব হবে ততদিন বাড়ানো হবে, আর যেতে না পারলে নিবন্ধনকারীর টাকা ফেরত দেবে সরকার।

মন্ত্রী জানান, বিমান ভাড়া কমানোর বিষয়ে সরকার চেষ্টা করেছে এবং এ নিয়ে চেষ্টা চালিয়ে যাবে ধর্ম মন্ত্রণালয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১