বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২০

স্বামীর পরকীয়ার জেরে ২ শিশু কন্যাকে হত্যা


ঢাকার দক্ষিণ গোড়ানে দাম্পত্য কলহের জেরে মায়ের হাতে খুন হয়েছে দুই শিশু। দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এখনও পলাতক রয়েছে শিশুদের বাবা।

রাজধানীর খিলগাঁওয়ের মোল্লা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে থাকতো ছোট্ট দুই শিশু মেহজাবিন(১১) ও জান্নাতুল(৭)।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, আজ শনিবার সকালে বাবা-মার দাম্পত্য কলহের জেরেই প্রাণ হারাতে হয় এ দুই শিশুকে। স্বামীর সঙ্গে বিরোধের জেরে হতাশ হয়ে নিজের দুই সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরেও আগুন ধরিয়ে দেন মা আখতারুন্নেসা পপি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১